আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি দুই খেলোয়াড় হয়ে গেছেন মিচেল স্টার্ক (বাঁয়ে) ও প্যাট কামিন্স
আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দামি দুই খেলোয়াড় হয়ে গেছেন মিচেল স্টার্ক (বাঁয়ে) ও প্যাট কামিন্সএএফপি
বিদেশি ক্রিকেটাররা আইপিএলের মূল নিলামে না এসে ‘মিনি’ নিলামে কৌশলে নিজেদের দাম বাড়িয়ে নিচ্ছেন বলে মনে করেন দীনেশ কার্তিক। এ ব্যাপারে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত এ উইকেটকিপার-ব্যাটসম্যানের। এ ব্যাপারে দুটি পরামর্শও দিয়েছেন খেলার পাশাপাশি এখন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করা কার্তিক।
১৯ ডিসেম্বর দুবাইয়ে হয়ে যাওয়া আইপিএলের ‘মিনি অকশন’ বা ‘খুদে নিলাম’-এ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স—দুজনকেই কেনা হয়েছে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে। দুজনের কেউই গত বছরের শেষ দিকে হয়ে যাওয়া ‘মেগা’ নিলামে ছিলেন না। জাতীয় দলে মনোযোগ দিতে সর্বশেষ মৌসুমে আইপিএলে যাননি কামিন্স, স্টার্ক তো ৮ বছর ধরেই ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগ থেকে নিজেকে দূরে রেখেছিলেন।
আরও পড়ুন
STAR Sports:AccessDenied

0 Comments